Thursday, June 11, 2026

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নির্বাচন সংক্রান্ত আলোচনার সম্ভাবনা

Date:

Share post:

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting)। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে প্রশাসনিক মহলের তরফে মনে করা হচ্ছে।সূত্রের খবর, নিয়োগ, কর্মচারী সংক্রান্ত উন্নয়নমূলক সিদ্ধান্ত থেকে শুরু করে শিল্পের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত ছাড়পত্র—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এ দিন সিদ্ধান্ত হতে পারে।

নবান্ন (Nabanna) সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজ বিকেলে বৈঠকে বসছেন মমতা। ভোটের আগে কিছু প্রশাসনিক প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে। সে ক্ষেত্রে বৃহস্পতিবারের বৈঠকই কি বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক নাকি মার্চের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী (CM )আরও একটি বৈঠক ডাকবেন তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বড় কোনও ঘোষণা করেন কিনা সেদিকে নজর সব মহলের।

 

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...