Friday, June 19, 2026

করোনা জর্জরিত মুম্বইয়ে এবার বৃষ্টি নিয়ে জারি লাল সতর্কবার্তা

Date:

Share post:

বর্ষাকালে প্রতি বছরের মতো এবারও বানভাসি হতে চলেছে বাণিজ্য নগরী মুম্বই। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনিতেই মারণ ভাইরাস করোনায় জর্জরিত মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। তারই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো এবার বৃষ্টি নিয়ে জারি হলো লাল সতর্কবার্তা।

ব্যাপক বৃষ্টির জেরে ইতিমধ্যেই মুম্বইয়ের বহু জায়গায় কোমর জল জমে গিয়েছে। এবার ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়ে “লাল” সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। একইসঙ্গে বৃহন্মুম্বই পুরসভা শহরবাসীকে বাইরে বেরতেও নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, থানে-পালঘর এবং মহারাষ্ট্রের অন্যান্য উপকূলীয় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। কোঙ্কন অঞ্চলে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...