Thursday, March 26, 2026

স্বপ্না সরল-নির্দোষ: ফোন করে মামলা তুলে নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“স্বপ্না বর্মন অত্যন্ত সরল এবং নির্দোষ মেয়ে। আমার বিশ্বাস ও কোনও অন্যায় করেনি। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। ওর বিরুদ্ধে কেস তুলে নেওয়া হবে।” বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বেআইনি কাঠ মজুত রাখার অভিযোগে সোমবার সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালায় বন দফতর। জলপাইগুড়ির ঢিং পাড়ায় নতুন বাড়ি তৈরি করছেন স্বপ্না। সেখানেই অভিযান চালায় বন দফতর। বন দফতরের অভিযোগ, বাড়িতে মজুত কাঠের বৈধ কাগজ দেখাতে পারেননি স্বপ্না। তাঁকে ৩০ দিনের নোটিশ দেওয়া হয়। এই ঘটনায় সোনাজয়ী অ্যাথলিটের বিরুদ্ধে বন দফতরের দায়ের হওয়া মামলা তুলে নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, বন দফতরের তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেন তিনি। তাঁকে অন্য জায়গায় বদলির ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন মমতা।

Related articles

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...