Wednesday, June 24, 2026

২০ জুলাই থেকে ৬ টি শহরে বিমান পরিষেবা চালুর সম্ভাবনা

Date:

Share post:

অতিমারির কোপ দমদম বিমানবন্দরেও। বন্ধ প্রশাসনিক অফিস। কয়েকজন শীর্ষ আধিকারিক কোভিডে আক্রান্ত।

এই সংক্রমণের মধ্যেও দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ এই ৬ টি শহরের মধ্যে বিমান পরিষেবা চালু করতে তৎপর বিমানবন্দর কর্তৃপক্ষ। ২০ জুলাই থেকে শুরু হবে এই পরিষেবা। তবে যাত্রীদের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।

সংক্রমণ রুখতে কেন্দ্রের কাছে নিয়ন্ত্রিত বিমান চলাচলের দাবি জানিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিকে মেনে নেয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রক। এই কারণে দেশের ছ’টি শহরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা বন্ধ রাখা হয় ৬-১৯ জুলাই পর্যন্ত। আবার ওই ছ’টি শহরের সঙ্গে বিমান পরিষেবা চালু হচ্ছে।

বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্যের কথায়, ‘আশা করছি, ২০ জুলাই থেকে কলকাতার সঙ্গে ছ’টি শহরের বিমান পরিষেবা চালু হবে। কয়েকটি এয়ারলাইন্স বুকিংও শুরু করেছে। সব রকম স্বাস্থ্যবিধি মেনেই পরিষেবা দেওয়া হবে।’

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...