Saturday, April 4, 2026

টার্গেট অর্জুন: ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ

Date:

Share post:

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে কার্যত টার্গেট করে ফেলেছে তৃণমূল! তল্লাশি চলছে তাঁর বাড়িতে। এবার আরও কয়েক ধাপ এগিয়ে তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার তছরুপের অভিযোগ আনলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তথ্য-প্রমাণসহ জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন কমপক্ষে ৪৬ কোটি টাকা তছরুপ করেছে অর্জুন। এবং সেই আর্থিক দুর্নীতি থেকে বাঁচতেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে অর্জুন সিং। এসব করছে।

এদিন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অর্জুনকে কেউ ছোঁবে না। ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন‍্য এসব করছে। লাইম লাইটে আসার জন‍্য খুন করেছে। ও চেয়ারম্যান থাকাকালীন ৪৬ কোটি টাকা তছরুপ করেছে। ওসব থেকে বাঁচার জন‍্য‌ই এসব করছে।”

তিনি বলেন, “আমাদের‌ও এক বড় নেতাকে মন্ত্রী করার জন‍্য অনেক দৌড়াদৌড়ি করেছিল কৈলাস বিজয়বর্গীয়। এখন অর্জুনকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন‍্য এসব করেছে।”

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...