Friday, March 27, 2026

একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ১ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের স্কুলে ভর্তি হতে চান তাদের ভর্তি প্রক্রিয়া হবে ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত। অন্যদিকে, যেসব ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুল ছাড়া অন্য স্কুলে ভর্তি হতে চান তাদের ভর্তি প্রক্রিয়া হবে ১১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এই ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত গাইড লাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে-

▪️উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুলগুলিকে
২০ জুলাইয়ের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

▪️ পড়ুয়াদের ভর্তি হবে মেধার ভিত্তিতে।

▪️ নিজেদের স্কুলে ভর্তি হতে গেলে সেই প্রক্রিয়া ১ অগাস্ট থেকে শুরু করে ১০ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

▪️যারা অন্য স্কুলে ভর্তি হবেন তাঁদের ভর্তি প্রক্রিয়া হবে ১১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে।

▪️ ভর্তি প্রক্রিয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে না। যাবতীয় নথি নিয়ে অভিভাবকদের যেতে হবে স্কুলে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে।

▪️ বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগে গত বছরের তুলনায় আসন সংখ্যা কমাতে পারবে না স্কুলগুলি।

▪️ মহামারি আবহে যে গাইডলাইন রাজ্য সরকার দিয়েছে তা স্কুল কর্তৃপক্ষকে মেনে চলতে হবে।

▪️ স্কুল কর্তৃপক্ষের আরও কোনও তথ্য জানা বা পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে আলোচনা করতে পারবে।

▪️রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপারদের এই ভর্তি প্রক্রিয়ায় স্কুলগুলিকে সাহায্য করার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে। কিন্তু এর ব্যতিক্রম ঘটল এই বছর।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...