Saturday, June 20, 2026

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত । সঙ্গে বজায় থাকবে আর্দ্রতা ও অস্বস্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।  আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা এখন অমৃতসর, চণ্ডীগর, জামশেদপুর এবং তারপর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরই পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের অবস্থার শেষ পর্যন্ত উন্নতি হয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের বৃষ্টি পরিমাপক যন্ত্রের হিসেব। আপাতত সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে। ফলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আর নেই উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমান কমেছে তা বোঝা যাবে এর পরিমান দেখলেই। গত ২৪ ঘণ্টায় দার্জিলিং-য়ে ১৫.০, কোচবিহারে ০.০, কালিম্পঙে ৬.০, শিলিগুড়িতে ৩.০ মিলিমিটার , মালদহে ২.০ মিলিমিটার। একমাত্র জলপাইগুড়িতে ৮৬.০ মিলিমিটার বৃষ্টি হয়। গত ৪৮ ঘণ্টায় দার্জিলিং-য়ে ২.০, কোচবিহারে ০.১, কালিম্পঙে ১০.০, জলপাইগুড়িতে ৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একমাত্র শিলিগুড়িতে ৫৭.০ মিলিমিটার বৃষ্টি হয়। তবে এটাও কম , কারণ বিগত দিনগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যে কমেছে এই পরিসংখ্যানেই স্পষ্ট।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...