অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। সেইসময় কিছু উন্মত্ত বিজেপি কর্মী-সমর্থকের অভব্য আচরণের জেরে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ওইসব বিজেপির কর্মীরা দাবি করতে থাকেন এই সরকারি ত্রাণ সামগ্রী অরূপ রায় তাঁর গোডাউন থেকে পাচার করে দিতে ছক কষেছিলেন।
Sponsored

গেরুয়া-বাহিনীর এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান ও বিধায়ক অরূপ রায়। তিনি বলেন, ‘এগুলি রাজ্য সরকারের তরফে পাঠানো ইদের উপহার সামগী। ফি বছরই এলাকাবাসীদের বিতরণের জন্য এই সমস্ত সামগ্রী বিধায়কদের পাঠানো হয়। আমার এলাকায় ১৮টি ওয়ার্ড আছে। এগুলি প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়। কিন্তু এবার আমাদের দলের ওয়ার্ড সভাপতি ও নেতৃত্ব ছড়িয়ে ছিটিয়ে থাকায় তাঁরা এই দায়িত্ব নিতে চাননি। তাই জেলাশাসকের সঙ্গে কথা বলে ওই সমস্ত সামগ্রী জেলা প্রশাসনের গুদামে পাঠাচ্ছিলাম। তার আগে এগুলি আমারই বাড়ির কাছে একটি গোডাউনে রাখা ছিল। এর সমস্ত হিসেব রয়েছে। এছাড়াও উইকেট, খেলার প্যাড, ফুটবল যেগুলি পাওয়া গেছে সেগুলি বিতরণের জন্য ক্রীড়া দফতর থেকে পাঠানো হয়েছিল। বিভিন্ন ক্রীড়া অ্যাসোসিয়েশনের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু এগুলিও বিতরণ না হওয়ায় আমি সমস্তটাই জেলাশাসকের গুদামে পাঠাচ্ছিলাম। এই ব্যাপারে জেলাশাসকের সঙ্গে শুক্রবার আমার কথাও হয়েছিল। তাঁর অনুমতি নিয়েই এগুলি পাঠানো হচ্ছিল। কিন্তু বিজেপির কর্মীরা এইসব কথা না শুনেই অভব্য আচরণ করে এলাকায় গোলামাল পাকানোর চেষ্টা করছিল।’ এই সরকারি সামগ্রীর হিসেব উল্লেখ করে এই বিষয়ে তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অরূপ রায়। হাওড়ার জেলাশাসক ডাঃ পি দিপাপ প্রিয়া জানান, ‘উনি আমাকে জানিয়েই ওই সমস্ত সামগ্রী ফেরত পাঠাচ্ছিলেন।’
আরও পড়ুন- সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
1h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
2h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
5h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago





