Friday, April 3, 2026

সুশান্তের মানসিক অবস্থা নিয়ে এবার জিজ্ঞাসাবাদ অভিনেতার চিকিৎসকদের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু আকস্মিক এই মৃত্যু এখনও মেনে নিতে পারেননি অনেকেই। মৃত্যুর তদন্ত করছে মুম্বই পুলিশ। তদন্তের স্বার্থে এবার অভিনেতার চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করল বান্দ্রা থানার পুলিশ। ইতিমধ্যে পরিবার, বন্ধু সহ জনা চল্লিশ লোককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সুশান্তের মৃত্যুর পর জানা যায়, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ৬ মাস ধরে চিকিৎসাও চলছিল তাঁর। শুক্রবার কেরসি ছাবরা সহ আরও তিন মনোবিদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কেরসি ছাবরা পুলিশকে জানিয়েছেন, সুশান্তের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন রিয়া চক্রবর্তী। গোটা কাউন্সেলিং প্রক্রিয়ায় উপস্থিত থাকতে রিয়া। অভিনেতার শারীরিক এবং মানসিক স্থিতি কেমন ছিল সেই বিষয়েই এই চার মনোবিদকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...