Tuesday, February 24, 2026

রেকর্ড দাম বাড়ল ডিজেলের, বাড়বে সবজির দামও

Date:

Share post:

ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দামও। অনেকেই ভাববেন পেট্রোল ডিজেলের দামের সঙ্গে সবজির দামের সম্পর্ক কী? আসলে পরিবহনের প্রভাব পরছে সবজির দামের ওপর। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই খরচ বাড়ছে পরিবহনের। আর তারই প্রভাব এসে পড়ছে খাদ্যদ্রব্যের ওপর। এতে মাথায় হাত মধ্যবিত্তের।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও দেশের বাজারে বেড়েই চলেছে তেলের দাম ৷ গত কয়েকদিনে দাম বেড়েছে ডিজেলের ৷ তবে পেট্রোলের দাম স্থির রয়েছে আপাতত ৷ শনিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০.৪৩ টাকায় অপরিবর্তিত রয়েছে ৷ তবে ডিজেলের দাম ১৭ পয়সা প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮১.৫২ টাকা ৷ এর জেরে দিল্লিতে ডিজেলের দাম রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে ৷

প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ নতুন দাম লাগু করা হয় সকাল ৬টা থেকে ৷ পেট্রোল ও ডিজেলের যা দাম তাতে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করে তার প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় উপভোক্তাদের ৷

অনেকেই মনে করছেন যে ভাবে ডিজেলের দাম বাড়ছে তার প্রভাব এবার সবজি রদামের উপর পড়তে চলেছে ৷ কয়েকদিন আগেই দিল্লিতে ১০-১৫ টাকা কিলো দামে টমেটো বিক্রি হচ্ছিল ৷ এখন তা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা প্রতি কিলো হয়ে গিয়েছে ৷ শুধু টমেটো নয়, আলু ও অন্যান্য সবজিরও দাম বেড়েছে ৷ সমস্ত জিনিসের দাম বাড়তে থাকায় স্বাভাবিক ভাবে মাথায় হাত মধ্যবিত্তের ৷ ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় সবজি সহ অন্যান্য মাল নিয়ে আসা বা যাওয়ার খরচ বেড়েছে ৷ এর প্রভাব এখন দেশজুড়ে সমস্ত জিনিসের দামের উপর পড়ছে ৷

দেখে নিন, পেট্রোল-ডিজেলের দাম কোথায় কত

দিল্লি- পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮১.৫২ টাকা

মুম্বই- পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৭৯.৭১ টাকা

কলকাতা- পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৬.৬৭ টাকা

চেন্নাই – পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৮.৫০ টাকা

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...