Sunday, April 5, 2026

শীর্ষ স্থানে থেকেও আক্ষেপ স্রোতশ্রীর

Date:

Share post:

শীর্ষ স্থানে থেকেও আক্ষেপের সুর শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের ছাত্রী স্রোতশ্রী রায়ের। এবার উচ্চ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। অঙ্ক, ফিজিক্স, স্ট্যাটিসটিকস, কেমিস্ট্রিতে ১০০তে ১০০। ইংরেজিতে পেয়েছেন ৯৯, বাংলায় ৯২। ফিজিক্স, স্ট্যাটিসটিকস, কেমিস্ট্রি পরীক্ষা হয়নি করোনা পরিস্থিতির জেরে । হলে সেই বিষয়েও সেরা নম্বর পেতাম, এমনই আত্মবিশ্বাসের সুর কৃতী ছাত্রীর ।
এই সাফল্যের নেপথ্য কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বেশিক্ষণ পড়া, খুঁটিয়ে পড়াশুনা তো ছিলই ।
তবে টেস্টের আগে পর্যন্ত মোবাইলে খুবই ব্যস্ত থাকতেন। কোনও কোনও সময় দিনে ১২ ঘণ্টাও। এতক্ষণ মোবাইল, সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে থাকার ফল ভুগতে হয়েছিল । টেস্ট পরীক্ষার মাত্র ৮০ শতাংশ নম্বর পাই।
এরপর স্কুল ও গৃহশিক্ষকদের পরামর্শে মোবাইলকে জীবন থেকে দূরে সরিয়ে দেন তিনি। এরপর শুধুই পড়া, পড়া আর পড়া। দিনে ৬-৭ ঘণ্টার পড়াশুনা আর সেগুলোই বারবার মনে করাই ভাল রেজাল্টের মন্ত্র।
কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চান স্রোতশ্রী। বিদেশ পড়তে যাওয়া নিয়ে কুণ্ঠা আছে কৃতীর। আসলে ডেডিকেশন ও ডিটারমিনেশন, এই দুটোই তার সাফল্যের মূলে তা অকপটে জানিয়েছেন কৃতী ছাত্রী।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...