Saturday, April 4, 2026

প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার তিন ঘণ্টার মধ্যে পাইলটের অপসারণ! পাল্টা অভিযোগ অনুগামীদের

Date:

Share post:

রাজস্থান কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল চরমে। অভিযোগ, পাল্টা অভিযোগের চাপে রাজনৈতিক সংকট রোজই নতুন মাত্রা নিচ্ছে। এবার শচিন পাইলট অনুগামীদের অভিযোগ, সমস্যা মেটাতে বুধবার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা বঢরা। তিনি পাইলটের সমস্ত অভিযোগ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছে পৌঁছে দেবেন বলে পাইলটকে প্রতিশ্রুতি দেন। অথচ তার তিন ঘণ্টার মধ্যে বৈঠক ডেকে শচিন পাইলটকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শাস্তিমূলক অপসারণের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ফলাও করে জানান কংগ্রেসের পর্যবেক্ষক রণদীপ সুরজেওয়ালা সহ অন্য নেতারা। পাইলট শিবিরের প্রশ্ন, এই অপমানের মানে কী? তাহলে প্রিয়াঙ্কা কীসের ভিত্তিতে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন?

পাইলট শিবিরের অভিযোগ নিয়ে কংগ্রেস হাইকমান্ড মৌনব্রত নিলেও প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ নেতারা পাল্টা তথ্য ফাঁস করে জানাচ্ছেন, পাইলট যে শর্ত দেন তা মানা কোনও দলের পক্ষেই সম্ভব নয়। প্রিয়াঙ্কা অনুগামীদের বক্তব্য, পাইলট শর্ত দিয়েছিলেন, এক বছরের মধ্যে তাঁকেই রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হবে এমন ঘোষণা প্রকাশ্যে করতে হবে। স্বভাবতই পাইলটের এই শর্ত মানা সম্ভব ছিল না সোনিয়া, রাহুলদের।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...