Tuesday, April 7, 2026

বিজেপি বলল কিনা মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট, ঠিক তো!

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট বিজেপি! অ্যাথলিট স্বপ্না বর্মন ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে গেরুয়া শিবির, পরিষ্কার জানিয়ে দিল বিজেপি। এমন ঘটনা নজরে আসে না বললেই চলে। বিজেপির রাজ্য সহ সভাপতি তথা জলপাইগুড়ি জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দীপেন প্রামাণিক পরিষ্কার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যা করেছেন তাতে সন্তুষ্ট তাঁরা।

দীপেন প্রামাণিক বলেছেন, “স্বপ্না রাজবংশী সমাজের নয়নের মণি। তাঁর বাড়িতে এই ধরনের হানা দেওয়া অন্যায়। সোনার মেয়েকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রী দেরিতে হলেও ব্যবস্থা নিয়েছেন। আমরা সন্তুষ্ট।” এছাড়াও তিনি বলেন, শুধু সঞ্জয় দত্ত নন। আরও অফিসার এর পিছনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

কয়েকদিন আগে স্বপ্নার নতুন বাড়িতে হানা দেন বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। শোনা যায়, কাঠ ছিল তাঁর বাড়িতে। এরপর অফিসাররা কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারেনি স্বপ্নার বাড়ির লোক।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, “স্বপ্না খুব ভাল মেয়ে। বাংলার গর্ব। আমি ওকে খুব ভালবাসি। বন দফতর ওর বিরুদ্ধে বেআইনি ভাবে কাঠ রাখার মামলা করেছে। আমি তা জানতে পেরেই ওকে ফোন করি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি এ ব্যাপারে কোনও চিন্তা না করতে।’

মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপে খুশি বিজেপি।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...