ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি হামলায় দুই শিশুর মৃত্যুতে। স্পর্শকাতর বিষ্ণুপুর (Bishunupur) জেলায় বোমার আঘাতে দুই শিশু মৃত্যর প্রতিবাদে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে মঙ্গলবার। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দারা হামলা চালায় স্থানীয় সেনা ছাউনিতেও। পাল্টা সেনার (CRPF) গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ। পরিস্থিতি সামলাতে সমাধানের পথে থেকে সরে এসে ইন্টারনেট পরিষেবা বন্ধ (internet ban) করার পথে হাঁটেন বিজেপির মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং (Y Khemchand Singh)।
Sponsored

সোমবার মধ্যরাতে মনিপুরের পাহাড়ি কুকি-জো অধ্যুষিত এলাকা সংলগ্ন বিষ্ণুপুর জেলায় (Bishnupur district) নতুন করে হামলার ঘটনা ঘটে। বিষ্ণুপুরের মইরাং ত্রংলাওবি গ্রামে রাত ১টা নাগাদ বোমা ছোঁড়া হয় পাহাড়ি এলাকা থেকে। বোমা এসে লাগে স্থানীয় একটি বাড়িতে যেখানে তখন একটি পাঁচ বছর ও একটি ছয়মাসের শিশু ঘুমিয়ে ছিল। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। অভিযোগ ওঠে কুকি জঙ্গি (Kuki-Jo) গোষ্ঠীর দিকে।
গ্রামবাসীরা দ্রুত ক্ষতিগ্রস্থ বাড়ির বাসিন্দাদের বের করে আনার জন্য ছোটেন। দুই শিশুর মৃত্যু হলে প্রতিবাদে ফেটে পড়েন গ্রামবাসীরা। একটি পেট্রোল পাম্পের সামনে দুটি ট্যাঙ্কার (oil tanker) ও তিনটি ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মইরাং থানার (Moirang police station) বাইরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।
বেলা বাড়ার পরেও প্রশাসনের তরফ থেকে কোনও সদুত্তর না পেয়ে স্থানীয় একটি সিআরপিএফ ক্যাম্পেও হামলা চালায় তারা। অভিযোগ, সেই সময় পাল্টা গুলি চালায় সিআরপিএফ জওয়ানরা। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সিআরপিএফের (CRPF) গুলিতে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। আরও এক গুরুতর আহত গুলিবিদ্ধ যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই জ্বলছে মনিপুর: বিক্ষোভ কুকি জনজাতির
এরপরই মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং। জানানো হয়, বিধায়ক ও আধিকারিকদের সঙ্গে আলোচনার সাপেক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরই মনিপুরের পাঁচ জেলায় – ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং, থৌবল ও বিষ্ণুপুরে সাময়িকভাবে সব রকম ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
