Tuesday, April 7, 2026

ফের বিস্ফোরক কঙ্গনা, সুশান্তের মৃত্যু নিয়ে করলেন চাঞ্চল্যকর মন্তব্য

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ প্রকাশ্যে এসে, বিগ স্টারদের নাম ধরে ধরে ‘সমালোচনা’ও করতে ভয় পাননি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ সুশান্তের আত্মহত্যাকে রীতিমতো বলিউডের প্ররোচনা বলেই বার বার উগরে দিয়েছেন তিনি ৷ ফের কঙ্গনা খুললেন মুখ ৷

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে, বলিউডের নামী-দামি স্টারদের ফের একবার একহাত নিলেন বলিউডে ক্যুইন কঙ্গনা রানাওয়াত ৷ সুশান্তের প্রসঙ্গ তুলে সোজাসুজি বললেন, ‘আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম.. কিন্তু নিজেকে সামলে নিয়েছিলাম !’
কঙ্গনা এই সাক্ষাৎকারে আরও জানালেন, ‘আমাকে ডাইনি বলা হয়েছিল ৷ আমাকে সাইকো বলা হয়েছিল ৷ আমি কোনও প্রতিবাদ করিনি ৷ করণ জোহর তো স্পষ্টই বলেছিল, কঙ্গনার মতো মেয়েদের ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত ! তবে আমি হেরে যায়নি ৷ আত্মহত্যার খেয়াল এসেছিল ৷ তবে আমি আধ্যাত্মিকতার পথ অনুসরণ করেছিলাম ৷ একসময় ভেবেছিলাম, মাথা ন্যাড়া করে একেবারে গায়েব হয়ে যাব ৷ এ সব থেকে দূরে চলে যাব ৷ তবে এখন মনে হয়, অন্যায়ের প্রতিবাদ করা খুব দরকার ৷ ’ এক কথায় টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বসে বলিউড ইন্ডাস্ট্রির অনেকের পর্দা ফাঁস করে দিলেন অভিনেত্রী।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...