Saturday, March 14, 2026

যাত্রী চাইলে বিমানে খালি রাখা হবে পাশের আসন! দেখুন কোন সংস্থা দিচ্ছে সুবিধা…

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে থাকতে হবে সতর্ক । সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। এই দিকটি বিবেচনা করে ঠিক হয়, বিমানে যাত্রীর পাশের আসন খালি রাখা হবে। অর্থাৎ, মাঝের আসন ফাঁকা থাকবে। কিন্তু বিভিন্ন বিমানসংস্থা আপত্তি করায় পরে সেই নিয়ম বাতিল করে কেন্দ্র। তবে অনেক যাত্রীই চান পাশের আসন খালি রাখা হোক। এই সুবিধা এবার চাইলেই পাওয়া যাবে ইন্ডিগো বিমানে। মহামারির সময়ে কোনও যাত্রী নিজের বাড়তি নিরাপত্তা চাইলে, পাশাপাশি দু’টি আসনের টিকিট একার জন্য কাটতে পারবেন। ২৪ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।

দেশে প্রথম এমন সুবিধা চালু করল ইন্ডিগো বিমান সংস্থা। অবশ্য সেই টিকিট কোনও ট্রাভেল পোর্টাল, ইন্ডিগো কল সেন্টার কিংবা বিমান বন্দরের কাউন্টার থেকে পাওয়া যাবে না। একমাত্র ইন্ডিগো-র ওয়েবসাইট থেকেই টিকিট কাটতে হবে। তবেই মিলবে এই নতুন সুবিধা। বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যাত্রীর পাশের যে আসনটি ফাঁকা রাখা হবে তার জন্য অতিরিক্ত ভাড়া মূল সিটের ভাড়ার চেয়ে ২৫ শতাংশ পর্যন্ত বেশি হবে।

ইন্ডিগো জানিয়েছে, গত ২০ থেকে ২৮ জুন সময়ের মধ্যে একটি সমীক্ষা চালানো হয় সংস্থার তরফে। সেই সমীক্ষা করা হয় ২৫ হাজার যাত্রীর মধ্যে। সমীক্ষায় দেখা গিয়েছে, বিমান সফরের সময়ে নিরাপদ দূরত্ববিধি বজায় রাখা নিয়ে একটা বড় অংশের যাত্রীরই চিন্তা রয়েছে। যাত্রার সময়ে পাশের যাত্রীটি বিমানের ভিতরে দূরত্ববিধি মানবেন কি মানবেন না, তা নিয়ে অনেকেই সংশয়ী। এই সমীক্ষার পরেই এমন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো।
এই বিষয়ে ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড রেভিনিউ অফিসার সঞ্জয় কুমার জানিয়েছেন, যাত্রীদের সুবিধা-অসুবিধার দিকটি মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে। অনেক যাত্রীই পাশের আসনের টিকিট ফাঁকা রাখার জন্যই বুক করতে চাইছেন। সেই সব যাত্রীদের কথা মাথায় রেখেই অনুরোধ খতিয়ে দেখে অতিরিক্ত সুরক্ষার স্বার্থে এক যাত্রীর নিজের জন্য পাশাপাশি দু’টি টিকিট বুক করার বন্দোবস্ত করা হচ্ছে।

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...