Wednesday, March 25, 2026

অমরনাথের তীর্থযাত্রায় হামলা চালানোর ছক জঙ্গিদের

Date:

Share post:

মহামারির আবহে এবার প্রয়োজনীয় সতর্কতা নিয়ে অমরনাথ যাত্রা সম্পন্ন হবে বলে জানা গিয়েছিল। কিন্তু এবার সেই তীর্থযাত্রার উপরে ফের আশঙ্কার মেঘ জমেছে।

কারণ ভারতীয় সেনাকে সতর্ক করে গোয়েন্দারা জানিয়েছেন যে, একদল জঙ্গি অমরনাথের তীর্থযাত্রায় সামিল ভক্তদের উপর সন্ত্রাস হামলা চালানোর ছক কষছে। শুক্রবার এক সেনা আধিকারিক এই আশঙ্কার কথা জানিয়েছেন। তবে, তিনি একথাও জোর দিয়ে বলেছেন যে, জঙ্গি হামলার আশঙ্কায় মোটেই এই তীর্থযাত্রা বাতিল করা হবে না। বরং তীর্থযাত্রীদের যাতে নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা দেওয়া যায় সেব্যাপারে সবরকম ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে আত্মগোপনকারী জঙ্গিদের সন্ধানে একটি বিশেষ অভিযান চালায় সেনা। তাতে নিকেশ করা হয় জয়েশ-ই-মহম্মদের একজন স্বঘোষিত জঙ্গি নেতা সহ ৩ জন জঙ্গিকে। এবারের অমরনাথ যাত্রা শুরুর দিন নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই। ব্রিগেডিয়ার বিবেক সিং ঠাকুর দক্ষিণ কাশ্মীরে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “গোয়েন্দাদের কাছে এই তথ্য রয়েছে যে, অমরনাথ যাত্রাকে নিশানা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে জঙ্গিরা, তবে যাতে নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে ওই তীর্থযাত্রা সম্পন্ন করা যায় তার সবরকম ব্যবস্থা করা হয়েছে এবং আরও সতর্কতা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা এবারের অমরনাথ যাত্রা কোনও রকম বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর এবং নিরাপত্তা পরিস্থিতি আরও আঁটোসাঁটো করা হয়েছে, আশা করছি সবকিছু নিয়ন্ত্রণেই থাকবে।”

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...