Sunday, June 28, 2026

বৃষ্টিতে ফুটো হয়ে গেল কোয়ারেন্টাইন সেন্টারের ছাদ, ভেসে গেল রোগীর বিছানা!  

Date:

Share post:

কোয়ারেন্টাইন সেন্টার। পরপর পাতা রয়েছে বেড। কোনও রোগী শুয়ে রয়েছেন, কেউ একটু উঠে বসেছেন। হঠাৎ করে ছাদ ফেটে হু হু করে পড়তে লাগল জল! নিমেষে বদলে গেল চিত্রটা। কোয়ারেন্টাইন সেন্টার নাকি জলপ্রপাত!
এমনই ঘটনার সাক্ষী উত্তর প্রদেশের বরেলি। বৃষ্টির জলে ভেসে গেল ভাইরাস আক্রান্ত রোগীর ওয়ার্ড। রোগীরাও স্তম্ভিত। বরেলির একটি কোয়ারেন্টাইন সেন্টারের এই হাল দেখে রীতিমত শিউরে উঠছেন আমজনতা।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইট করে লিখেছেন, “এই হলো উত্তর প্রদেশের কোয়ারেন্টাইন সেন্টারের হাল, লাগাতার ঝরনা বইছে।”

সেই ভিডিও আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে চারিদিকে বেড আর মাঝখানে ছাদের গর্ত দিয়ে পড়ছে জল। ভেসে চলেছে অঝোরে। জলের তোড়ে ভিজে যাচ্ছে ওই ওয়ার্ডের বিছানাগুলি।বাকিরা নিরুপায়ের মতো বসে রয়েছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...