Sunday, March 29, 2026

সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন: স্বরাষ্ট্রসচিব

Date:

Share post:

ভাইরাস সংক্রমণ রোধে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউনের পথে রাজ্য সরকার। রাজ্যে কিছু জায়গায় গোষ্ঠীর সংক্রমণ ঘটেছে বলে ধারণা। এর প্রেক্ষিতেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার, নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন করা হবে।

চলতি সপ্তাহের জন্য সেটি বৃহস্পতিবার ও শনিবার এই লকডাউন হবে।
আগামী সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন থাকবে। আর একটি দিন আগামী সোমবার ঘোষণা করা হবে। আপাতত জুলাই এবং অগাস্ট মাসে এই বিধি চলবে। প্রতি সপ্তাহে সোমবার দিন সেই সপ্তাহের লকডাউনের ২ দিন ঘোষণা করে দেওয়া হবে। সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রসচিব।

Related articles

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...

মৃত মুজতবা আলি খামেনেই! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের 

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরাইল (Iran Israel conflict) সংঘর্ষের মাঝেই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)।...

IPL: অভিযান শুরুর দিনেই স্বস্তির খবর, জানুন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল (IPL) শুরুর আগেই পাথিরানাকে স্বস্তি কেকেআর (KKR) শিবিরে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস...

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন...