Thursday, June 4, 2026

প্রভুভক্তি: ১০০ কিমি পথ পেরিয়ে মালিকের কাছে ফিরল উট!

Date:

Share post:

একেই বলে প্রভুভক্তি! পশুদের প্রভুভক্তির কথা আমরা অনেক শুনেছি। কিন্তু এই ঘটনা যেনো সবকিছুর ঊর্ধ্বে । এই ঘটনার শীর্ষে রয়েছে একটি উট। উত্তর চায়নার বায়ান্নুর অঞ্চলের এই উটটি বিক্রি হয়ে যাওয়ার পরেও ১০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে। ঠিক পথের দিশা চিনে সাতসকালে হাজির মালিকের দোরগোড়ায়। ঘটনায় হতচকিত উটের মালিক। ঘটনা সামনে আসায় আবেগপ্রবণ হয়ে পড়ছেন সোশ্যাল মিডিয়ার লক্ষ লক্ষ পশুপ্রেমীরাও। জানা গিয়েছে , এই উটটি কাঁটাতারের বেড়া, পর্বত,নদী সবই পেরিয়েছে। ঊষর মরুপথে ৬২ মাইল হাঁটার পর ওই উটের এক পশুপালকের চোখে পড়ে। ততদিনে সে ক্লান্ত-শ্রান্ত হয়েছে অনেক। ওই পশুপালকের চিনতে দেরি হয়নি উটটিকে। তিনি দ্রুত খবর দেন উটটির প্রাক্তন মালিককে। অক্টোবরের শেষে উটটিকে অর্থের জন্য বিক্রি করে দিয়েছিলেন এই ব্যক্তি। ৯ মাস পর প্রিয় সঙ্গীর সঙ্গে দেখা হতে দুজনের চোখেই তখন জল।
পোষ্যটির মালিক স্থির করেছেন, যে মূল্যই দিতে হোক না কেন তাকে আর কখনও কাছছাড়া করবেন না।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...