Thursday, April 9, 2026

ভাইরাস আক্রান্ত মা, কাচের দেওয়ালের পাশে বসে মৃত্যুর সাক্ষী থাকল ছেলে

Date:

Share post:

মহামারির জেরে জীবনের চেনা ছন্দ পাল্টে গিয়েছে। পরিবার, আত্মীয়, বন্ধুর সঙ্গে বিচ্ছিন্ন করে দিয়েছে এই মারণ ভাইরাস। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কার্যত না দেখে বিদায় জানাতে হচ্ছে প্রিয়জনকে। কিন্তু এর ব্যতিক্রমও আছে। এমনই এক ব্যতিক্রমী ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে কয়েকতলা ওপরে কাচের দেওয়ালের পাশে ভিতরের দিকে তাকিয়ে বসে আছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম জিহাদ আল সুয়াইতি। বয়স ৩০। তাঁর মা ভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি রয়েছেন। কিন্তু মাকে দেখতে যাওয়ার অনুমতি স্বাভাবিকভাবেই পাননি তিনি। ঘটনাটি ঘটেছে প্যালেস্তাইনে। যতদিন মা হাসপাতালে ভর্তি ছিলেন, ততদিন রোজ রাতে ওই জানলার ধারে বসে থাকতেন এই যুবক। শেষ পর্যন্ত মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন তিনি।

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...