Saturday, June 27, 2026

অন্যরা ধ্বংসের কথা বলে, আর আমরা উন্নয়নের কথা বলি, বললেন নেত্রী

Date:

Share post:

উন্নয়নের কথা এখানে কেউ বলে না। এখানে খালি ধ্বংসের কথা, চক্রান্তের কথা, ধ্বংসের কথা, অপপ্রচারের কথা। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে এ কথা বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেত্রী বলেন, আমফান নিয়ে অপপ্রচার হলো। প্রধানমন্ত্রী এলেন। আমি এই মঞ্চ থেকে তাঁর বিরুদ্ধে কোনও কথা বলতে চাই না। কিন্তু কী দিলেন? না অ্যাডভান্স মাত্র এক হাজার কোটি টাকা দিলেন। আর ইতিমধ্যেই আমরা খরচ করে ফেলেছি সাড়ে ৬ হাজার কোটি টাকা। বাড়ি তৈরির পয়সা দেওয়া হয়ে গিয়েছে। কোভিডের নাম করে রেলের স্টেশন বেচে দেওয়া হচ্ছে, কয়লাখনি বেচে দেওয়া হচ্ছে, কর্মীদের মাইনে বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় কর্মীদের দিয়ে ফ্রিজ করে দেওয়া হচ্ছে। বাংলায় একজনেরও মাইনে কাটা হয় না, এটাই উন্নয়ন। রাস্তা তৈরিতে বাংলা এক নম্বর, দারিদ্র্য দূরীকরণে বাংলা এক নম্বর, শিশু মৃত্যুর হার সবচেয়ে কম বাংলায়, বেকারত্ব দূরীকরণে বাংলা এগিয়েছে, স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বিনা পয়সায়, দিদিকে বলে অভিযোগ পেয়ে ৬ লক্ষ লোকের পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, তপশিলি জাতিদের জন্য জয়বাংলা পেনশন, শিক্ষাশ্রী স্কলারশিপ, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী গতিধারা একের পর এক প্রকল্পে বাংলার মানুষ উপকার পাচ্ছেন। উন্নয়ন তো এটাই। হাওড়া জেলায় কর্মসংস্থান হচ্ছে ক্লাস্টারের সিলিকন ভ্যালিতে কর্মসংস্থান হচ্ছে। বাংলায় বেকারত্বের হার ৪০% কমেছে। সংখ্যালঘু ভাই-বোনেরা সবচেয়ে বেশি টাকার স্কলারশিপ এই বাংলায় পান। এটাইতো উন্নয়ন।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...