Monday, March 30, 2026

মহামারির আতঙ্কে জেরবার বিশ্ব, বাতিল হতে পারে ভারত- কাতার ম্যাচ

Date:

Share post:

করোনা আতঙ্কে অনিশ্চিত হয়ে পড়ল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত বনাম কাতার ম্যাচ।৮ অক্টোবর ভুবনেশ্বরে বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের সঙ্গে ম্যাচ ছিল সুনীল ছেত্রীদের। তার জন্য সেপ্টেম্বরে ভুবনেশ্বরে শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।
ভুবনেশ্বরে কাতারের বিরুদ্ধে খেলার পরে বাংলাদেশের সঙ্গে  অ্যাওয়ে ম্যাচ ছিল সুনীলদের। তার পরে ১৭ নভেম্বর কলকাতায় ছিল আফগানিস্তান দ্বৈরথ। সেগুলিও অনিশ্চিত হয়ে পড়েছে । কাতার বিশ্বকাপে ভারতের যোগ্যতা অর্জনের আশা শেষ।ইগরের পাখির চোখ এখন ২০২৩ সালে এশিয়ান কাপের মূল পর্বে খেলা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের চেয়ে ভাল দল আমাদের। তাই আমি দারুণ ভাবেই আশাবাদী এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের ব্যাপারে।’
জানা গিয়েছে, করোনা আতঙ্কে অধিকাংশ দেশই এই মুহূর্তে খেলতে চাইছে না। ফিফাও তাই ঝুঁকি নিতে চাইছে না। সূত্রের খবর, আগামী দু’-এক দিনের মধ্যেই সরকারি ভাবে ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...