Saturday, June 20, 2026

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

Date:

Share post:

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রেই (Maharashtra) ৪ ঘণ্টা গ্যাসের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে আনভি মির্জাপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। মৃতের নাম শঙ্কর রাও সিরসাত (৫৫) আকোলায় বাসিন্দা।

শনিবার সকাল ৯ টা নাগাদ শঙ্কর রাও একটি গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য মালকাপুরের জদুরাজ এজেন্সির সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ৪১.২ ডিগ্রি সেলসিয়াস গরমে রোদের মধ্যে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর ১.৩০ টা নাগাদ মাথা ঘুরে ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে স্থানীয়রা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে। বঞ্চিত বহুজন আঘাড়ির সভাপতি প্রকাশ আম্বেদকর কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলে, গ্যাস সিলিন্ডারের ঘাটতির কথা যদি সরকার আগে থেকেই জানতে পারে তাহলে কেন তা সামাল দিতে যথাযথ পরিকল্পনা নেওয়া হল না? কেন্দ্রের ব্যর্থতার বলি হতে হচ্ছে খেটে খাওয়া গরীব মানুষকে।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...