Sunday, June 14, 2026

শীর্ষ আদালতে পিছিয়ে গেল বিসিসিআই প্রেসিডেন্টের পদে সৌরভের ভাগ্য নির্ধারণ

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে বিত্তশালী ও প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্টের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ বাড়বে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও প্রায় দু’সপ্তাহ। সুপ্রিম কোর্টে তাঁদের এই মেয়াদ বৃদ্ধি নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহ যে আবেদন জানিয়েছিলেন, তার শুনানি আগামী দু’সপ্তাহ পিছিয়ে গেল।

প্রসঙ্গত, লোধা কমিটির প্রস্তাব মেনে তৈরি হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সংবিধানে উল্লেখ্য আছে, রাজ্য সংস্থা এবং বিসিসিআই মিলিয়ে এক বা একাধিক পদে ৬ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর একজন কর্মকর্তাকে ৩ বছরের জন্য “কুলিং অফ”-এ যেতে হবে। সিএবি সচিব, সভাপতি এবং বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ মিলিয়ে সৌরভের ৬ বছর পূর্ণ হবে চলতি জুলাই মাসেই। নিয়ম মেনে অগাস্ট থেকে আর বিসিসিআই প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না সৌরভ। একইভাবে জয় শাহও ইতিমধ্যে ৬ বছর পূর্ণ করে ফেলেছেন। তাঁকেও সরে যেতে হবে।

আর সেই কারণেই শীর্ষ আদালতে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন সৌরভ ও জয়। এদিন তার শুনানি ছিল। কিন্তু তা পিছিয়ে গেল। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভদের ভাগ্য নির্ধারণ-এ আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...