Sunday, June 28, 2026

বীরভূমে ‘আত্মঘাতী’ পরিযায়ী শ্রমিক: ক্লোজ ওসি, সাসপেন্ড আধিকারিক

Date:

Share post:

বীরভূমে পরিশ্রমিকের ‘আত্মহত্যা’ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। লোকপুর থানার ওসি রমেশ সাহাকে ক্লোজ এবং সেকেন্ড অফিসার সরোজ ঘোষকে সাসপেন্ড করল জেলা পুলিশ। অন্যদিকে, বুধবার ধৃত মিষ্টান্ন ব্যবসায়ী শিবারণ রায় এবং তাঁর ভাইপোকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মূল অভিযুক্তের ছেলে এখনও পলাতক।

মঙ্গলবার সকালে লোকপুর থানার রূপুসপুর গ্রামের যুবক সৌভিক গড়াই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। গত রবিবার তার এক প্রতিবেশী মিষ্টান্ন ব্যবসায়ী শিবারণ রায়ের অভিযোগের ভিত্তিতে সৌভিককে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। যদিও তথ্য প্রমাণ না থাকায় সোমবার পুলিশ তাঁকে ছেড়ে দেয়। ওই যুবকের পরিবারের অভিযোগ, সেই অপমানেরই আত্মঘাতী হয়েছেন তিনি।
মৃত যুবকের থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়, সেখানে অভিযুক্তদের শাস্তির দাবি করেন তিনি। সৌভিক গুজরাটে কাজ করতেন। লকডাউন পরবর্তী সময়ে বাড়ি ফিরে আসেন। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান,” ঘটনার তদন্ত শুরু হয়েছে ওসিকে ক্লোজ এবং আর এক অফিসারকে সাসপেন্ড করা হয়েছে”।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...