Wednesday, March 25, 2026

দলবদলের অডিও টেপের সত্যতা যাচাই হবে আমেরিকায়, জানালেন গেহলট

Date:

Share post:

রাজস্থানের কংগ্রেস বিধায়কদের অর্থের বিনিময়ে দলবদলের জন্য কথোপকথনের যে অডিও টেপ পাওয়া গিয়েছে তার অথেনটিসিটি টেস্ট বা সত্যতা যাচাই করতে পাঠানো হবে আমেরিকায়। জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দেশের বাইরে নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে প্রামাণ্য যাচাইয়ের স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন গেহলট। এই অডিও টেপেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও রাজস্থানের বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে রাজস্থানে শচিন পাইলট ঘনিষ্ঠ দুই কংগ্রেস বিধায়ক ভাওয়ারিলাল শর্মা ও বিশ্বেন্দ্র সিং-এর মধ্যে দলবদল নিয়ে কথা হয় বলে খবর। এরপরই এই তিনজনের বিরুদ্ধে এফআইআর করে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তবে শুরু থেকেই কেন্দ্রীয় মন্ত্রী সহ অভিযুক্ত তিন নেতা দাবি করেছেন, অডিও টেপের কণ্ঠস্বর তাঁদের নয়। এরপরই তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার সংস্থাকে দিয়ে টেপের সত্যতা যাচাইয়ের ঘোষণা করলেন গেহলট। মুখ্যমন্ত্রীর কথায়, ওরা যেমন রাজ্যের পুলিশকে বিশ্বাস করে না, তেমনি আমাদেরও সিবিআইয়ের উপর ভরসা নেই। তাই এই সিদ্ধান্ত।

এর পাশাপাশি গেহলট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, মহামারির পরিস্থিতিতে রাজস্থানে রাজনৈতিক অস্থিরতা তৈরির যে চেষ্টা তাঁর মন্ত্রিসভার সদস্য করছেন তা কি তিনি জানেন? গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত কি প্রধানমন্ত্রী সমর্থন করেন?

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...