Tuesday, March 31, 2026

বিজেপির কলকাতা উত্তরের পর্যবেক্ষক অর্জুন, হাওড়া টাউনে সব্যসাচী, সব জেলায় নতুন মুখ

Date:

Share post:

বিধানসভা ভোটে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জে ফেলতে বিজেপি’র কলকাতা-উত্তর জেলার পর্যবেক্ষক করা হলো সাংসদ অর্জুন সিং’কে। বিধায়ক সব্যসাচী দত্ত হাওড়া টাউন সাংগঠনিক জেলার পর্যবেক্ষক হলেন।

একুশের বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় বিজেপি’র দলীয় সংগঠন মজবুত করতে জেলা-পর্যবেক্ষক পদে ঢালাও পরিবর্তন করা হলো। দলের ৩৮টি সাংগঠনিক জেলার পর্যবেক্ষক পদে ‘নতুন মুখ’ এনেছে গেরুয়া বাহিনী। বিজেপি’র গঠনতন্ত্র অনুসারে
বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্ধারণে এই পর্যবেক্ষকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পর্যবেক্ষকদের নাম চূড়ান্ত করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেই।

নবনিযুক্ত পর্যবেক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য নাম বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক সব্যসাচী দত্ত। বিজেপির কলকাতা-উত্তর জেলার পর্যবেক্ষক করা হয়েছে অর্জুনকে। সব্যসাচী দত্ত হাওড়া টাউন সাংগঠনিক জেলার পর্যবেক্ষক মনোনীত হয়েছেন। এছাড়াও রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন প্রায় ৬ জন জেলা সভাপতিকে নতুন পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুরোনো কমিটিতে পর্যবেক্ষকের পদে থাকা প্রায় সমস্ত পদাধিকারীদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে।

সূত্রের খবর, নতুন রাজ্য কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সদস্যকে পর্যবেক্ষক করা হয়েছে। জেলা সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখে বুথ স্তর থেকে সংগঠন জোরদার করতে বিশেষ ভূমিকা নেবেন এই পর্যবেক্ষকরা। এই পর্যবেক্ষকদের সাহায্য করতে প্রতিটি জেলায় একজন করে কো- অবজারভার নিয়োগ করেছে বঙ্গ বিজেপি৷ প্রত্যেক দলের প্রায় সব সাংগঠনিক পদে বাছাই করা নেতাদের নিয়ে আসছে বিজেপি।

প্রত্যেক পর্যবেক্ষকে একইসঙ্গে বলা হয়েছে
৩ মাস, ৬ মাসের কর্মসূচি তৈরি করতে বলা হয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জেলা পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক হয়েছেন রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষকে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...