Sunday, June 28, 2026

প্রতিশ্রুতি ভেঙে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পাশ থেকে সেনা সরাতে নারাজ চিন

Date:

Share post:

প্রতিশ্রুতিভঙ্গের চিরাচরিত স্বভাব বজায় রাখল চিন। দুদেশের বৈঠকে সিদ্ধান্ত হলেও এখনও গালওয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নের শিবির ছেড়ে পিছনোর কোনও লক্ষণ নেই চিনা লাল ফৌজের। প্রতিশ্রুতি দিলেও এলএসি বরাবর ফৌজ সরানোর গতি মন্থর করেছে চিন। সেখানে এখনও ৪০ হাজার চিনা সেনা ঘাঁটি গেড়ে অাছে। একাধিক পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরেও পূর্ব লাদাখে সীমান্ত বরাবর সরতে এখনও রাজি নয় বেজিং। গত ১৫ জুন দুই দেশের বাহিনীর সংঘাতে গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। জানা গিয়েছে, গোগরার ডেপসাং এলাকা ও প্যাংগং লেকের ফিঙ্গার প্রিন্ট এলাকায় এখনও ঘাঁটি গেড়ে আছে লাল ফৌজ। অথচ দুই দেশের বাহিনীর মধ্যে সমঝোতা হয়েছিল যে ওই এলাকা খালি করে পিছনে সরবে দুই পক্ষই। কিন্তু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরও সেই সমঝোতা মানতে নারাজ চিন। গালওয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নের শিবির ছেড়ে পিছনোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না লাল ফৌজের। উল্টে এই এলাকা থেকে ভারতীয় বাহিনীর উপর নজরদারি করতে পাকা ওয়াচ টাওয়ার বানাচ্ছে চিন।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...