Sunday, June 28, 2026

পশ্চিম বর্ধমানে ভাইরাস আক্রান্ত ৪৮২, লকডাউন না মানলে পদক্ষেপ

Date:

Share post:

আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে পশ্চিম বর্ধমানে। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমানে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৪৮২ জন। বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউনে তাই পশ্চিম বর্ধমানে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। এর জেরে ৩৬ ঘন্টা বাজার বন্ধ থাকছে আসানসোলে। কোনও রুটে বাস চলাচল করবে না জানিয়েছেন আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়। বুধবার বিকেল থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসানসোল বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মুখোপাধ্যায় । অটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আসানসোল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। নির্দেশ অমান্যকারীদের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

দুর্গাপুরে মাইক নিয়ে প্রচার চালায় পুলিশ। দুর্গাপুরে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় ভাগ করে পাহারার দায়িত্বে থাকবেন পুলিশকর্মীরা কোথাও কোনোও অনিয়ম দেখলে নেওয়া হবে ব্যবস্থা।

লকডাউনের সকাল থেকে দুর্গাপুর এবং আসানসোলে চলছে পুলিশের কড়া নজরদারি।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...