Sunday, June 28, 2026

কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে যোগ না দিয়েই শহরে ফিরলেন মুকুল! কী বললেন তিনি?

Date:

Share post:

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর বাংলা দখলের যে স্বপ্ন গেরুয়া শিবির দেখছে, তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে দিল্লিতে গত বুধবার তিনদিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক চলছে বিজেপির। একুশের নির্বাচনের ব্লু-প্রিন্ট তৈরিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

যে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা হাজির ছিলেন, কিন্তু প্রথমদিন উপস্থিত থাকলেও তারপর থেকে আর দেখা যায়নি বিজেপির “ভোট ম্যানেজার” মুকুল রায়কে। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। মুকুলের গরহাজির নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতেই নাকি বৈঠকে আসেননি মুকুল এবং তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন।

কিন্তু কারণ কী সেটাই? এবার নিজেই মুখ খুললেন মুকুল রায়। আজ, শনিবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে মুকুল জানান, তাঁর চোখের সমস্যা রয়েছে। চিকিৎসা চলছে। ইনজেকশন নেওয়ার রয়েছে, তাই তিনি ফিরে এসেছেন। তবে বুধবার প্রথম দিনের বৈঠকে তিনি ছিলেন।

এদিকে দিল্লির বৈঠকে তাঁর না থাকা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে মুকুল রায় দাবি করেন, এ ক্ষেত্রে তাঁকে নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যকে মিডিয়া অপব্যাখ্যা করছে। আজগুবি গল্প বানাচ্ছে। তিনি চোখের জন্য ইনজেকশন নিতেই শহরে ফিরেছেন, অন্য কারণ খোঁজা বোকামি। এদিন বিমানবন্দরে মুকুল রায়ের চোখেও কালো চশমা ছিল।

কিন্তু মুকুল যাই বলুন না কেন, এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠক ফেলে মাঝপথে তাঁর শহরে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা-গুঞ্জন শেষ হচ্ছে না।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...