Tuesday, April 7, 2026

রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

মাধ্যমিকের উত্তরপত্রের রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। রিভিউ ও স্ক্রুটিনীর আবেদনপত্র জমা দেবার জন্য ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর লাগবে না। তার বদলে এবার থেকে অভিভাবকের স্বাক্ষর হলেই রিভিউ ও স্ক্রুটিনীর জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের স্কুলগুলির উদ্দেশ্যে এমনই নির্দেশিকা জারি করেছে ।

নির্দেশিকা জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে যে, ১৭ অগাস্ট পর্যন্ত পর্ষদের রিজিওনাল অফিস গুলি মারফত রিভিউ অফ স্ক্রুটিনি জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। এতদিন সাধারণত ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর নিয়েই রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র জমা দেওয়া যেত। কিন্তু বর্তমানে মহামারি পরিস্থিতিতে স্কুলগুলি বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা কী ভাবে স্কুলে এসে রিভিউ ও স্ক্রুটিনীর আবেদনপত্রে স্বাক্ষর করবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। অবশেষে পর্ষদ এই সিদ্ধান্তের সংশোধন করে নয়া নির্দেশিকা জারি করল।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...