Sunday, June 28, 2026

ইতি উত্তম: মহানায়কের স্মরণে কথায়-গানে সাদাকালো নস্টালজিয়া

Date:

Share post:

জুলাই মাসের 24 তারিখ। 40 বছর আগে এই তিনি বাঙালির আপামর বাঙালির হৃদয় ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তবে, শুধু সেলুলয়েডে নয়, তিনি এখনও বাঙালির মনে, চিন্তায়, মননে, ভালবাসায়, প্রেমে সমানভাবে উপস্থিত। তাঁকে ঘিরে নস্টালজিয়া শুধুমাত্র সিনেমার প্রেমে আটকে নেই। গানে, আড্ডায় সর্বত্রই এখনও উত্তম-নাম। প্রতিবছরই এইদিনটা রাজ্যে বিভিন্ন জায়গায় বড় করেই পালন করা হয়। কিন্তু এই এবছর মারণ ভাইরাসের প্রকোপে কোনও অনুষ্ঠানে আর আগের মতো করা যাচ্ছে না। সেই কারণে ভরসা ওয়েব প্ল্যাটফর্ম অথবা সোশ্যাল মিডিয়া। সেরকমই 24 জুলাই সন্ধে সাড়ে 6টায় ‘শিল্পী সংসদ’-এর উদ্যোগে ফেসবুকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তম কুমারের স্মরণে গানে, কথায় সাদা-কালো দিনের স্মৃতিকে ছুঁয়ে দেখলেন সেযুগ এবং এযুগের শিল্পীরা। উত্তম-স্মৃতিচারণা করলেন শকুন্তলা বড়ুয়া, রত্না ঘোষাল। উত্তম কুমারের সঙ্গে কাটানো সময়ের কথা জানানোর পাশাপাশি, রত্না ঘোষাল জানালেন ‘শিল্পী সংসদে’ কী অবদান ছিল মহানায়কের।

আর তাঁর ছবির গানে তাঁকে শ্রদ্ধা জানালেন হৈমন্তী শুক্লা, রূপঙ্কর বাগচী, জোজো, রাজশী বিদ্যার্থী, মনোময় ভট্টাচার্য, অন্বেষা, দেবমাল্য চট্টোপাধ্যায়-সহ অনেকে।
এক বিশেষ ভূমিকায় দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘শিল্পী সংসদ’ নিয়ে উত্তমকুমারের স্বপ্নের কথা বলার পাশাপাশি, উত্তম কুমারের ছবিতে ব্যবহার করা রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে তিনি নৃত্য পরিবেশন করেন। সব মিলিয়ে একটা মনোগ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে কিছুক্ষণের জন্য ফিরল সাদা-কালো নস্টালজিয়া।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...