Sunday, June 28, 2026

এবার রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,২১৬

Date:

Share post:

করোনার থাবা থেকে মুক্তি নেই। বরং, যতদিন যাচ্ছে মারণ ভাইরাসের প্রকোপ ততই বাড়ছে। সারা দেশের মতো বাংলার চিত্রটাও একই। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,২১৬ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। তার ফলে এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৩,৯৭৩ জন।

এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৯০। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৯,১৫৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৮৭৩ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩,৫২৯।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...