Thursday, June 25, 2026

মাত্র ৩০ সেকেন্ডেই জানা যাবে শরীরে করোনার উপস্থিতি, ভারতে আসছেন ইজরায়েলের বিজ্ঞানীরা

Date:

Share post:

মাত্র ৩০ সেকেন্ডেই মানবদেহে করোনার উপস্থিতি টের পাওয়া যাবে । সেই লক্ষ্য নিয়েই এবার ভারতে আসছেন ইজরায়েলের বিজ্ঞানীরা।জানা গিয়েছে , ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবেন তাঁরা। ওই বিজ্ঞানীরা একটি বিশেষ টেস্ট কিট তৈরি করবেন, যা নিমেষে জানিয়ে দেবে করোনার উপস্থিতি ।
ইজরায়েলের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলের বিদেশ, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রক ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর জন্য ভারতে আসছে একটি বিশেষ বিমান। তাতে আসছেন ইজরায়েলের ডিফেন্স মিনিস্ট্রির গবেষকরা ।
জানা গিয়েছে, ভারতীয় বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিআরডিও-র সঙ্গে কাজ করবে ইজরায়েল।অতিমারীর মধ্যেও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনবার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে, বৃহস্পতিবারেই ছাড়পত্র পেয়েছে সম্পূর্ণ ভারতে তৈরি প্রথম অ্যান্টিজেন টেস্ট কিট। এদিন আইসিএমআর মেড ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি অ্যান্টিজেন টেস্ট কিটকে অনুমোদন দেয়। মাই ল্যাব ডিসকভারি সলিউশসনের পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে ।
এবার থেকে ভারতের বাজারে এই টেস্ট কিট পাওয়া যাবে।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...