Sunday, June 14, 2026

গুলির লড়াইয়ে কাশ্মীরে ফের নিকেশ দুই জঙ্গি

Date:

Share post:

শনিবার সকালে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীনগরের কাছে রণবীরগড় এলাকা। এনকউন্টারে নিকেশ দুই কুখ্যাত জঙ্গি। তবে এই দুই জঙ্গি কোন গোষ্ঠীর, তা এখনও স্পষ্ট করা যায়নি। যদিও নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে একজনের নাম ইশফাক রশিদ খান। সে তার জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা বলে জানা গিয়েছে।

দুই জঙ্গি নিকেশের পর কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের স্পেশাল অপারেশন টিমের যৌথ অভিযান শুরু হয় রণবীরগড় এলাকায়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ওই অভিযান চালায় সিআরপিএফ ও সেনাবাহিনী।

পুলিশি অভিযানের খবর পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি।

Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...