Sunday, June 14, 2026

পর্যবেক্ষকের বদলে কোঅর্ডিনেটর: নয়া মডেলে চাঙ্গা তৃণমূল

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস আর গতানুগতিক পথে নেই।

এটা সেই “উল্টে দেখুন, পাল্টে গেছে” শ্লোগানের মত।

একে তো দলে চলছে বৃহত্তম রদবদল ও ঢেলে সাজানোর প্রক্রিয়া। চলবে একেবারে ব্লকস্তর পর্যন্ত।

তার উপর কাঠামোগত নতুন মডেল।

ইতিমধ্যেই দলে ইতিবাচক সাড়া প্রবল।

যেমন: জেলা পর্যবেক্ষকের বদলে জেলা থেকেই কোঅর্ডিনেটর পদ।
পর্যবেক্ষকরা ছিলেন মূলত অন্য জেলার বাসিন্দা। তাঁরা গেলে তাঁদের নিয়ে ব্যস্ততা। ফিরে গেলেই যথাপূর্বং। এবার একাধিক কোঅর্ডিনেটরকে তাদের দায়িত্বে আসন ভাগ করে দেওয়া হয়েছে। চেয়ারম্যান ও জেলা সভাপতির নেতৃত্বে হেভিওয়েট নেতারাই কোঅর্ডিনেটর হয়ে কাজ করবেন।
এটা অনেক বেশি বিজ্ঞানভিত্তিক।

এই নতুন মডেল চালু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাগুলি আরও শক্তিশালী করতে চেয়েছেন। প্রাথমিক প্রতিক্রিয়াতেই দারুণ সাড়া।

এখন চলবে জেলা কমিটি ও ব্লক কমিটিগুলি গঠনের প্রক্রিয়া। কিন্তু আগের মত জেলা সভাপতিরা মর্জিমাফিক এসব করতে পারবেন না। স্থানীয়ভাবে নিরপেক্ষ পর্যবেক্ষণরিপোর্টের ভিত্তিতে এটি তৈরি হবে কেন্দ্রীয়ভাবেই।
দলের ব্যাক অফিস যেভাবে জনসংযোগ পরিকাঠামো তৈরি করছে, সেটাও বেনজির।

মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ। তিনিই মানুষের কাছে আকর্ষণ। এই বিষয়টিকে কেন্দ্রীভূত রেখেই সংগঠনকে কাঠামো দেওয়ার কাজ হচ্ছে। আবেগের সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তি ও কাঠামো। একেবারে সুশৃঙ্খল ক্যাডারভিত্তিক দলের চেহারা নিচ্ছে তৃণমূল। নবীন-প্রবীণ; আদি-তৎকাল ভারসাম্য রেখেই দলের নতুন চেহারা দেওয়ার কাজ চলছে।

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...