Sunday, June 14, 2026

লকডাউনে যারা কর্মী ছাঁটাই করছেন তাদের নৈতিকতা নেই! প্রশ্ন রতন টাটার

Date:

Share post:

বিস্ফোরণ ঘটালেন রতন টাটা। লকডাউনের মাঝে যে সব সংস্থা ছাঁটাই করছে, মাইনে কাটছে, তাদের কার্যত নৈতিকতাহীন, অমানবিক বলে বর্ণনা করলেন। তাঁর জিজ্ঞাসা, দেশের শীর্ষ নেতৃত্বের সহানুভূতি কি কম পড়েছে?

একটি ওয়েব সাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে টাটা সংস্থার কর্ণধার বলেন, লকডাউনের পর বহু মানুষের চাকরি যাচ্ছে। খবর পড়ছি। আর ভাবছি, দেশের নেতাদের মন বলে কি কিছু নেই? যারা তার জীবনের দীর্ঘ সময় কোম্পানির জন্য সমর্পন করল, এই কঠিন সময়ে তাদের পাশে না দাঁড়িয়ে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া মোটেই উচিত কাজ নয়। যে কোনও সংস্থাই লাভ করতে চায়, আর তার মধ্যে কোনও অন্যায় নেই। কিন্তু সেই মুনাফাও নৈতিকতার সঙ্গে আসতে পারে। এ প্রসঙ্গে তিনি নিজের সংস্থার উদাহরণ তুলে বলেন, আমরা একজনকেও চাকরি থেকে সরাইনি। তবে হ্যাঁ, উচ্চপদে থাকা কর্মীদের বেতনের ২০% বেতন কম করেছি। রতন টাটার এই বক্তব্য অন্য সংস্থার কর্তাদের কানে গেলেও নৈতিকতা জেগে ওঠার সম্ভাবনা দেখছেন না কেউই।

Related articles

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...