Saturday, April 4, 2026

বাংলার ‘সেফ হোম’-এর প্রশংসা আইসিএমআর’-এর ডিরেক্টর জেনারেলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে রাজ্যের ‘সেফ হোম’-এর প্রশংসা করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌরা। এবার আইসিএমআর’-এর ডিরেক্টর জেনারেল ডা বলরাম ভার্গব জানালেন, কোভিড মোকাবিলায় বাংলার ‘সেফ হোম’ দেশে মডেল হওয়া উচিত।

শুক্রবার বলরাম ভার্গব-সহ আইসিএমআর-এর অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের দীর্ঘসময় ভিডিও কনফারেন্সে কথা হয়। সেখানেই রাজ্যের সেফ হোম ব্যবস্থার প্রশংসা করেন আইসিএমআর-এর প্রধান। ভিডিও কনফারেন্সের পর রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা অজয় চক্রবর্তী জানান, রাজ্যের সেফ হোম ব্যবস্থার উচ্ছসিত প্রশংসা করেছেন ডা বলরাম ভার্গব। অন্যান্য আধিকারিকরাও তাঁকে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য অন্য রাজ্যের কাছে মডেল হতে পারে এই ব্যবস্থা। কোভিড হাসপাতালগুলির উপর চাপ কমাতে সেফ হোম চালু করা হয়েছে। টেলিফোনে উপসর্গহীন কোভিড পজিটিভ ব্যক্তির দেখভাল করা এবং দরকারে তাঁদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা থাকছে সেফ হোমে। এদিনের ভিডিও কনফারেন্সে সেফ হোম নিয়ে বিস্তারিত অবগত হন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ কর্তারাও।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...