Tuesday, June 23, 2026

সারদা-রোজভ্যালি মামলার কলকাতার সিবিআই আধিকারিক বদলি দিল্লিতে

Date:

Share post:

সারদা ও রোজভ্যালি মামলার তদন্তকারী সিবিআই আধিকারিক পঙ্কজ শ্রীবাস্তবকে দিল্লিতে বদলি করে দেওয়া হচ্ছে। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সদর দফতর দিল্লিতে (যুগ্ম অধিকর্তা ট্রেনিং) পদে বদলি করা হচ্ছে পঙ্কজ শ্রীবাস্তবকে৷

এতদিন পর্যন্ত এই আধিকারিক ছিলেন সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা। তবে নতুন যুগ্ম অধিকর্তা না আসা পর্যন্ত পঙ্কজবাবুই দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পঙ্কজ শ্রীবাস্তব এ রাজ্যের গুরুত্বপূর্ণ একজন সিবিআই আধিকারিক৷ তাঁর অধীনেই চলছিল সারদা, রোজভ্যালির মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত। পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বেই একসময় সারদা-কাণ্ডে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের উপর থেকে উঠে গিয়েছিল “রক্ষাকবচ’।তখন রাজীব কুমারের পার্ক স্ট্রিটের সরকারি বাসভবনে নোটিশ দেন সিবিআই কর্তারা৷ যা নিয়ে কলকাতা পুলিশ ও সিবিআই-এর মধ্যে সংঘাত চরমে পৌঁছায়।

বদলির পর পঙ্কজ শ্রীবাস্তব কলকাতায় যে পদে ছিলেন তার চেয়ে নতুন পদ গুরুত্বহীন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...