Monday, February 23, 2026

ভারতে অ্যাপেলের লগ্নি ৭,৪০০ কোটি, তামিলনাড়ুতে শুরু হয়ে গেল উৎপাদন

Date:

Share post:

চিনকে ভাতে মারার কাজ শুরু করে দিল নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত। প্রথমেই মোবাইল সেক্টরে ধাক্কা। ভারতে মোবাইলের বাজার হলো প্রায় সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা। এর ৮০% বাজার ছিল চিনা মোবাইল সংস্থাগুলির। এপ্রিলে যে বাজার ছিল তার থেকে প্রায় ১০% কমে গিয়েছে ভারতে চিনা বাজার। ফলে চিন্তার ভাঁজ বেজিংয়ের কপালে। আগামী দিনে এর পরিণতি আরও শঙ্কাজনক হতে পারে, বলছেন অর্থনীতিবিদরা।

এর মাঝেই বড় খবর আই ফোন১১-র উৎপাদন শুরু হচ্ছে তামিলনাড়ুর ফক্সকন প্ল্যান্টে। ইতিমধ্যে অ্যাপেল কর্তৃপক্ষ ভারতে ৭,৪০০ কোটি টাকা লগ্নি করেছে। আগামিদিনে এই লগ্নি আরও বাড়বে। বেঙ্গালুরুতেও কারখানা শুরুর মুখে। এখনই চিন থেকে অ্যাপেল লগ্নি সরাবে না। তবে চিনের বিকল্প হিসাবে পছন্দ করছে ভারতকেই। অর্থনীতিবিদরা একে গালওয়ান এফেক্টই বলতে চাইছেন। বিগত এক বছরে ভারতের মোবাইল সংস্থাগুলির বাজার কী অবস্থায় রয়েছে? শাওমির বাজার বেড়েছে ১%, রিয়েলমি ২%, ইন্টেল ১৪%, লাভা ১১%, কারবন ১%। ফলে এই লকডাউনে মোবাইলের বাজার চাঙ্গা। বছর শেষ চিনের গ্রাস ভারতের মোবাইল সংস্থাগুলি অনেকটাই কেড়ে নেবে বলে ধারণা অর্থনীতিবিদদের। বেকারত্ব বাড়বে বেজিংয়ের।

spot_img

Related articles

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...