Thursday, June 25, 2026

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

Date:

Share post:

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র অভিযোগে নোটিশ পাঠাল মোহনপুর থানা। থানা সূত্রের খবর, ওই অভিযোগের প্রাথমিক তদন্তের অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় হাজিরা দিতে কৌস্তভকে লিখিত নোটিশ পাঠানো হয়েছে, যা বৃহস্পতিবারই তাঁর হাতে পৌঁছে গিয়েছে।

জানা গিয়েছে, বারাকপুরের এক বিজেপি কর্মীর বাবা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সাগর দত্ত মেডিকেল ও শেষমেশ ওয়ারলেস মোড়ের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ৬৫ বছর বয়সি ওই রোগীর মৃত্যু হয় এবং সঙ্গে সঙ্গে চরম উত্তেজনা তৈরি হয়। রাতেই হাসপাতালে পৌঁছান বিজেপি নেতা কৌস্তভ বাগচী। অভিযোগ, সেখানেই চিকিৎসকদের উদ্দেশে তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। সংশ্লিষ্ট ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় চাঞ্চল্য।

হাসপাতাল কর্তৃপক্ষ মোহনপুর থানায় লিখিত অভিযোগ জমা দেয়, যার ভিত্তিতে কৌস্তভের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ। এই প্রসঙ্গে বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, অবশ্যই দুঃখজনক ঘটনা। অথচ এক ব্যক্তি ‘নিজেকে প্রতিষ্ঠিত’ করতে চিকিৎসকদের গালিগালাজ করলেন। পুলিশ‑প্রশাসন নিশ্চয়ই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।”

আরও পড়ুন – আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...