Saturday, April 4, 2026

বন্যা কবলিত অসমে মৃত্যু ১০০-র বেশি বন্য প্রাণীর

Date:

Share post:

অতিমারি আবহে বন্যা অসমে। ক্রমেই ভয়াবহ হচ্ছে রাজ্যের পরিস্থিতি। সাধারণ মানুষের পাশাপাশি অসহায় অবস্থা বন্যপ্রাণীদের। বাসস্থান চলে গিয়েছে জলের তলায়। কার্যত অনাহারে দিন কাটছে। ইতিমধ্যেই আশ্রয়ের খোঁজে মরিয়া হরিণের একটি দলের ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দার বাড়িতে ঢুকে খাটের উপরে আশ্রয় নিয়েছে একটি বাঘ, এমন ছবিও দেখা গিয়েছে। বন্যার জেরে ১০০টিরও বেশি পশু প্রাণ হারিয়েছে বলে খবর। রাজ্য সরকার জানিয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ, বোকাহাটে ১২৯ টি পশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ টি গন্ডার, ৫ টি বুনো মহিষ, ৮ টি বুনো শুকর, ২ টি জলাভূমির হরিণ, ৯৯ টি বন্য হরিণ, ১ টি পাইথন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...