Saturday, April 4, 2026

ISL না খেলে কোভিডযুদ্ধ হোক: মুখরক্ষায় নতুন প্রচার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

ইস্টবেঙ্গলের এবার আইএসএল খেলা কঠিন। এবং সেটা ক্লাবের গাফিলতিতে। শেষ চেষ্টা চললেও জট অনেক।

তাই সদস্য, সমর্থকদের কাছে মুখ বাঁচাতে বিচিত্র পথ নিলেন ক্লাবকর্তারা।
প্রাক্তন ফুটবলারদের দিয়ে বিবৃতি দেওয়ানো হল,” এখন কোভিড চলছে। আইএসএল খেলা অগ্রাধিকার নয়। এখন মানুষের পাশে দাঁড়াক ক্লাব।”
আবেগ দেখাতে আশিয়ান কাপ জয়ী টিমের কয়েকজনের নাম রাখা রয়েছে বিবৃতিতে। তাঁদের অনেকেই আড়ালে বলে দিচ্ছেন কে বা কারা তাঁদের এই বিবৃতিতে নাম রাখতে বলছেন।

বিষয়টি হাস্যকর জায়গায় গিয়েছে।
কোভিড কি ইস্টবেঙ্গল হঠাৎ দেখত পেল? এতদিন কোভিড ছিল না? এখনও লগ্নিকারীর সঙ্গে কথা চালাচ্ছে না তারা? মুখ্যমন্ত্রীর কাছে দৌড়য় নি ক্লাব?

কোনো দিক থেকেই এখনও জট না খোলায় ফুটবলারদের দিয়ে বলানো হচ্ছে কোভিডে আইএসএল না খেলে সমাজসেবা হোক। ক্লাবকর্তাদের উদ্দেশ করে এই চিঠি লেখানো হয়েছে। মিডিয়াতেও ছাড়া হয়েছে। আইএসএল খেলার দরজা বন্ধ হলে সমর্থকরা ক্ষেপে যাবেন, তাই সমাজসেবার গল্প আনা হচ্ছে।
অথচ দুটোর মধ্যে সম্পর্ক নেই। সমাজসেবাতে কোনো বারণ নেই। আইএসএল খেলেও সেটা করাই যায়। গত ক’মাস সমাজসেবার কথা মনে এল না; এখন আইএসএল অগ্রাধিকার না দিয়ে সমাজসেবার গল্প হাস্যকর হয়ে যাচ্ছে। আইএসএল খেলতে না পারার ব্যর্থতা ঢাকতে এই নাটকের ছেলেমানুষি আরও বেশি করে লোক হাসাবে বলে ময়দানের ধারণা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...