Friday, April 3, 2026

তোলপাড় রাজ্য জুড়ে, নিখোঁজ তিন হাজারের বেশি করোনা রোগী

Date:

Share post:

উধাও ৩০০০ করোনা পজিটিভ রোগী। রাজ্য জুড়ে চলছে চিরুনি তল্লাশি। তবুও মিলছে না হদিশ। নাজেহাল রাজ্য পুলিশ কর্মী থেকে প্রশাসন কর্তারা। তোলপাড় চলছে গোটা বেঙ্গালুরু শহর জুড়ে।

দিশেহারা দশা গোটা কর্নাটক প্রশাসনেরই। একসঙ্গে খোঁজ মিলছে না ৩,৩৩৮ করোনা আক্রান্তের। উধাও হয়ে যাওয়া রোগীদের খোঁজ না মিললে গোটা কর্নাটকের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রশাসনের শীর্ষ কর্তাদের। আপাতত বেঙ্গালুরুর পরিস্থিতি শোচনীয়।

বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় সংক্রমিতদের। নির্দিষ্ট সময় পরে তাঁদের খোঁজ নিতে গিয়েই মিলেছে এমন তথ্য। পুলিশের অভিযোগ, নিখোঁজদের অনেকেই কোভিড পরীক্ষার সময় ভুল ঠিকানা ও ভুল মোবাইল নম্বর নথিভুক্ত করিয়েছিলেন। আর সেই কারণেই প্রাথমিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে।

প্রসঙ্গত, গত দু’সপ্তাহে ২৭ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন শুধু বেঙ্গালুরুতেই। এখনও পর্যন্ত বেঙ্গালুরুতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৩,৫০৩।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...