Friday, April 3, 2026

রাম মন্দিরের ভূমি পুজো হোক অনলাইনে, মহামারি আবহে প্রস্তাব উদ্ধবের

Date:

Share post:

মহামারি আবহেই রাম মন্দিরের ভূমি পুজোর আয়োজন করা হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ তাঁর বক্তব্য, এই পুজো দেখার জন্য যদি রাম ভক্তরা ভিড় করেন তাহলে কীভাবে আটকাবে প্রশাসন? তাঁর প্রশ্ন, “তাহলে কি মহামারি ছড়িয়ে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে?”

৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পুজো হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় মুখপত্র ‘সামনা’-তে দেওয়া এক সাক্ষাৎকারে উদ্ধব ঠাকরে বলেছেন, “আমরা মহামারির সঙ্গে লড়াই করছি। যে কোনও জন সমাগম নিষিদ্ধ। মন্দির চত্বরে ভিড় না করে অনলাইনে গোটা পুজোর অনুষ্ঠানের সম্প্রচার করা হোক৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই তাতে যোগ দিতে পারবেন।”

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...