Monday, June 8, 2026

কলকাতায় নতুন টেস্টিং ল্যাব উদ্বোধনে মোদি, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও

Date:

Share post:

সংক্রমণ রুখতে আরও বেশি পরীক্ষা করার জন্য ৩ টি ল্যাব তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে রবিবার৷ এর একটি হচ্ছে কলকাতায়। বাকি দুটি ল্যাব চালু হবে নয়ডা ও মুম্বইয়ে।

সোমবার, ২৭ জুলাই, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ৩ ল্যাব উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র। এই ভার্চুয়াল উদ্বোধনে ৩ রাজ্যের ৩ মুখ্যমন্ত্রী, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের অনলাইনে হাজির থাকার কথা৷

কলকাতায় ICMR – ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস-এ এই ল্যাব তৈরি করা হচ্ছে। নয়ডায় ICMR – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনসন অ্যান্ড রিসার্চ এবং মুম্বইয়ে ICMR – ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেলথে তৈরি হচ্ছে ল্যাবের পরিকাঠামো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, এই ৩ ল্যাব- এ দৈনিক ১০ হাজারেরও বেশি পরীক্ষা করা সম্ভব হবে।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...