Saturday, April 4, 2026

কান্দিতে ভিড় করে মূর্তি উন্মোচন! বিরোধীদের অভিযোগ ওড়ালেন পুর প্রশাসক

Date:

Share post:

একদিকে ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গায় কান্দি পুরসভায় রীতিমতো জমায়েত করে হল মূর্তি উন্মোচন। সোমবার, শাসকদলের নেতা কান্দি পুরসভার প্রশাসক তথা উত্তরবঙ্গ পরিবহন সংস্থার সভাপতি অপূর্ব সরকারের উপস্থিতিতেই সামাজিক দূরত্বকে উপেক্ষা ও জমায়েত করে পুরসভার পক্ষ থেকে কান্দি রাজ কলেজে এপিজে আবদুল কালামের আবক্ষ মূর্তি উন্মোচন হয়। এই শুরু হয়েছে সমালোচনা। বিরোধীদের প্রশ্ন, কান্দিতে সংক্রমণ বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে পুর প্রশাসক এই জমায়েতের অনুমতি দিলেন? যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অপূর্ব সরকার। তাঁর মতে, মানুষের কাজ না করে বাড়ি বসে রাজনীতি করছে বিরোধীরা। আনলক পর্বে বাড়ি বসে থাকার কথা নয়। প্রয়োজনে বাইরে বেরিয়ে কাজ করার কথা, সেটাই তাঁরা করছেন। আর সবাই যথেষ্ট সুরক্ষা নিয়ে এসেছেন।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...