Friday, June 26, 2026

যারা বলছেন,চিন ভারতীয় ভূখণ্ড দখল করেনি, তাঁরা দেশপ্রেমী নয়: রাহুল গান্ধী

Date:

Share post:

চিন-ইস্যুতে ফের মোদি সরকারের দিকে তোপ দাগলেন রাহুল গান্ধী। সোমবার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন এই কংগ্রেস সাংসদ৷

তিনি বলেছেন, “আমার কেরিয়ার ধ্বংস হয়ে গেলেও ভারতীয় ভূখণ্ড নিয়ে কখনও মিথ্যা কথা বলবো না।” চিন প্রশ্নে রাহুল গান্ধী সোমবার টুইটারে যে ভিডিওটি শেয়ার করেছেন,সেখানেই তিনি বলেছেন, “আমার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে গেলেও আমি কিছু মনে করবো না । তবুও আমি ভারতীয় ভূখণ্ড নিয়ে মিথ্যা বলবো না।” তিনি বলেছেন, “চিন ভারতীয় ভূখণ্ডে ঢুকে বসে আছে। সরকার তা গোপন করছে। যারা এই নিয়ে প্রশ্ন করছে তাঁদের ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া হচ্ছে। আর সব ঠিক দেখাতে দেশপ্রেমের ইন্ধন দেওয়া হচ্ছে।” নিজেকে
দেশপ্রেমী দাবি করে রাহুল বলেছেন, “ভারতীয় হিসেবে আমার প্রথম প্রাধান্য, দেশ। একটা বিষয় স্পষ্ট, চিন সেনা আমাদের ভূখণ্ডে ঢুকে বসে আছে। এটা ভেবে রক্ত গরম হচ্ছে, কীভাবে একটা বিদেশী শক্তি আমাদের ভূখণ্ড দখল করে রেখেছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...