Wednesday, June 24, 2026

রাজ্যের বকেয়া মেটান: কোভাসের উদ্বোধনে মোদিকে অনুরোধ মমতার

Date:

Share post:

কোভাসের উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ৩ রাজ্যে মুখ্যমন্ত্রীদের বৈঠকে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, কোভিডের চিকিৎসায় রাজ্যের প্রচুর খরচ হয়েছে, এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে রাজ্যের যে বকেয়া ৫৩ হাজার কোটি টাকার রয়েছে সেটি অবিলম্বে দিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ভাইরাস মোকাবেলার পাশাপাশি বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর দেওয়া অগ্রিম এক হাজার কোটি টাকা কেন্দ্রের তরফে মিলেছে। অথচ রাজ্যের তরফে ৩৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছিল। ইতিমধ্যেই আমফানে ক্ষতিপূরণ দিতে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি বিপর্যয় মোকাবিলার তহবিল থেকে টাকা খরচ করে ফেলা হয় তাহলে আগামী দিনে রাজ্যে বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় হলে সরকার কোথা থেকে অর্থ পাবে? প্রশ্ন তোলেন মমতা। বৈঠকে তিনি রাজ্যে কোভিড মোকাবেলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার খতিয়ান তুলে ধরেন।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...